HomeScrollবিশ্বকাপে এখনও একবারও আউট হননি এই ব্যাটার! চেনেন তাঁকে?
Zimbabwe

বিশ্বকাপে এখনও একবারও আউট হননি এই ব্যাটার! চেনেন তাঁকে?

সুপার এইটে যে কোনও দলকে চমকে দিতে পারে জিম্বাবোয়ে!

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা একেবারে শেষের দিকে। গ্রুপ পর্বের ৪০টি ম্যাচের মধ্যে হয়ে গিয়েছে ৩৯টি ম্যাচ। শুক্রবার হবে শেষ ম্যাচ। আজ খেলবে অস্ট্রেলিয়া ও ওমান। তার পরে শনিবার থেকে শুরু হবে সুপার এইটের খেলা। কিন্তু আপনি কি জানেন, গ্রুপ পর্বের খেলায় একজন ব্যাটারকে কেউ আউটই করতে পারেননি।

হ্যাঁ, আছেন এক ব্যাটার। তিনি ভারতীয় নন। তিনি হলেন জিম্বাবোয়ের (Zimbabwe) ক্রিকেটার। তিনি হলেন ওপেনার ব্রায়ান বেনেট (Brian Bennett)। চলতি টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো বড় দলকে হারিয়ে চমক দেখিয়েছে সিকন্দর রাজার দল। শধু তাই নয় গ্রুপ লিগে অপরাজিত থেকেছে জিম্বাবোয়ে। শীর্ষে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। এর পিছনে অনেকটাই অবদান রয়েছে বেনেটের।

আরও খবর : বিশ্বকাপ শেষ ইতালির, দেশে ফিরে চাকরির অনিশ্চয়তা ক্রিকেটারদের

প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন ব্রায়ান বেনেট (Brian Bennett)। তিনি ৩৫ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। মেরেছিলেন সাতটি চার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৫৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস। ১১৪.২৯ স্ট্রাইক রেটে এই রান করেছিলেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। শেষে এই ম্যাচ জিতেও নেয় তারা।

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। ফলে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। সেই কারণে তিন ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। এই তিন ম্যাচে ১৭৫ রান করেছেন তিনি। মোট ২২টি চার মেরেছেন। বর্তমানে যে ছন্দে রয়েছেন বেনেট। তাতে সুপার এইটে যে কোনও দলকে চমকে দিতে পারে জিম্বাবোয়ে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News