HomeScrollবিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
Virat kohli

বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে

বাঁ হাতের পুরনো ট্যাটুগুলিকে মিলিয়ে সম্পূর্ণ ‘স্লিভ ট্যাটু’ তৈরির পথে কোহলি, নতুন নকশা ঘিরে বাড়ছে কৌতূহল

ওয়েব ডেস্ক : ট্যাটুর প্রতি বিরাট কোহলির (Virat Kohli) ভালোবাসার কথা ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। তাঁর শরীরে থাকা একাধিক ট্যাটুর সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। বাবা-মায়ের নাম থেকে শুরু করে ওডিআই ক্যাপের নম্বর, ঈশ্বরের চোখ এবং জাপানি সামুরাই—বিভিন্ন নকশায় ধরা পড়েছে কোহলির ব্যক্তিগত বিশ্বাস ও স্মৃতি।

এবার সেই তালিকায় যোগ হল আরও একটি নতুন ট্যাটু (Tattoo)। বাঁ হাতের বাইসেপে তৈরি হয়েছে বৃত্তাকার একটি নকশা। জলের উপর একটি বিন্দু পড়লে যেমন চারদিকে ঢেউয়ের মতো রেখা ছড়িয়ে পড়ে, নতুন ট্যাটুটিও দেখতে অনেকটা তেমন। এই নকশার ছবি ‘অ্যালান এফ গোইস’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আরও খবর : ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবে তো? ফ্র্যাঞ্চাইজিদের কাছে মতামত চাইল BCCI

নতুন ট্যাটু (Tattoo) নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে অন্য একটি কারণে। পুরনো ট্যাটুগুলি মুছে বা ঢেকে এই নকশা তৈরি করা হয়নি। বরং আগের ট্যাটুগুলির মাঝেই নতুন নকশাটিকে যুক্ত করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কাজের জন্য ইতিমধ্যেই পাঁচটি সেশন হয়েছে। তবে ট্যাটুর কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

আসলে বাঁ হাতের পুরনো ট্যাটুগুলিকে একটি বড় নকশার মধ্যে নিয়ে আসতে চান কোহলি। আলাদা আলাদা ট্যাটুর পরিবর্তে সেগুলিকে পরস্পরের সঙ্গে মিলিয়ে একটি সম্পূর্ণ ‘স্লিভ ট্যাটু’ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই পরিবর্তনের কাজ শুরু হয়েছিল শিবের ভাবনা থেকে তৈরি পুরনো বাহুবন্ধনী ট্যাটুকে নতুনভাবে সাজানোর মাধ্যমে।

তবে নতুন ট্যাটুর প্রতিটি নকশার পিছনে ঠিক কী অর্থ রয়েছে, তা এখনও প্রকাশ করেননি কোহলি (Virat Kohli)। ফলে তাঁর বাঁ হাতের এই শিল্পকর্মের সম্পূর্ণ গল্প এখনও রহস্যেই ঢাকা। কাজ শেষ হওয়ার পর কোহলির সম্পূর্ণ ‘স্লিভ ট্যাটু’ ঠিক কেমন দেখতে হয়, এখন সেদিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News