Friday, July 10, 2026
HomeScrollএক শর্তে অবসর ভেঙেও টি-২০ ক্রিকেট খেলতে চান কোহলি!

এক শর্তে অবসর ভেঙেও টি-২০ ক্রিকেট খেলতে চান কোহলি!

ওয়েব ডেস্ক: ওডিআই এবং টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও গতবছর টি-২০ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে ‘আলভিদা’ জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই তিনি টি-২০ ফরম্যাট (T20 Cricket) থেকে অবসর (Retirement) নিয়েছেন। তবে ফের অবসর ভেঙে টি-২০ ক্রিকেট খেলতে পারেন কিং কোহলি। সম্প্রতি তাঁর করা একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অবসর ভেঙে ফের ভারতীয় দলের (India Cricket Team) জার্সি গায়ে টি-২০ ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বিরাট। তবে তার জন্য একটি বিশেষ শর্ত রেখেছেন তিনি। আসলে কোহলি জানিয়েছেন যে, ভারত যদি ২০২৮ সালের অলিম্পিক্সের (Olympic Games 2028) ফাইনালে ওঠে, তাহলে তিনি অবসর ভেঙে ফের একটি টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন।

আরও পড়ুন: অবসরের পর কী পরিকল্পনা? আগেভাগেই জানিয়ে দিলেন বিরাট

আসলে ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, ২০২৮-এ টি-২০ ফরম্যাটে ফিরছে ক্রিকেট। যদিও কীভাবে এই টুর্নামেন্টের যোগ্যতা নির্ধারণ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই ক্রীড়া জগতের সর্বোচ্চ এই ইভেন্টকে ঘিরে বড় মন্তব্য করলেন কোহলি। শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলি বলেন, “যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে পৌঁছায়, তাহলে আমি হয়তো সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে মাঠে নামতে পারি। অলিম্পিক্সে পদক জেতা দারুণ এক অভিজ্ঞতা হবে।”

প্রসঙ্গত, বর্তমানে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলছেন কোহলি। ভবিষ্যতে অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি। এখনই টেস্ট বা ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা নেই তাঁর। অবসর প্রসঙ্গে কোহলি বলেন, “চিন্তা করবেন না, আমি এখনই কোনো ঘোষণা করছি না। খেলা এখনও আমার রক্তে মিশে আছে, জয় পাওয়ার ক্ষুধা এখনও অনুভব করি। যতদিন উপভোগ করব, ততদিন খেলব।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888