Saturday, August 8, 2026
HomeScrollআজ বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম হাফটাইম! হাফটাইমেই বসছে তারকাদের মহামঞ্চ
FIFA World Cup 2026 final

আজ বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম হাফটাইম! হাফটাইমেই বসছে তারকাদের মহামঞ্চ

ফুটবল বিশ্বকাপ এবার গড়তে চলেছে নতুন নজির

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) এবার গড়তে চলেছে নতুন নজির। স্পেন (Spain) ও আর্জেন্টিনার (Argentina) ফাইনালে প্রথমবার হাফটাইমে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে মেগা মিউজিক্যাল শো। নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হওয়ার পর প্রায় ১১ মিনিট ধরে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় শিল্পীরা। সেই কারণে হাফটাইমের বিরতি প্রায় ২৫ মিনিট পর্যন্ত গড়াতে পারে।

ফিফার (FIFA) পরিকল্পনা অনুযায়ী, মাঝমাঠে অস্থায়ী মঞ্চ তৈরি করে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কে-পপ ব্যান্ড বিটিএস। ফুটবল ও বিনোদনের এমন সংমিশ্রণ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম। আয়োজকদের আশা, এই বিশেষ অনুষ্ঠান ফুটবলপ্রেমীদের পাশাপাশি সারা বিশ্বের বিনোদনপ্রেমীদেরও আকর্ষণ করবে।

আরও খবর : গম্ভীর-আগরকরের সঙ্গে সম্পর্কে অবনতি রোহিতের! দাবি রিপোর্টে

যদিও ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি-র নির্দেশিকা অনুযায়ী, হাফটাইমের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়। তবে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালেও নিউ জার্সিতে প্রায় ২৪ মিনিটের হাফটাইম হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও দীর্ঘ বিরতির পরিকল্পনা করেছে ফিফা। বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ বিরতিতে ফুটবলারদের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দ্বিতীয়ার্ধ শুরুর আগে তাঁদের আবার ওয়ার্ম-আপ করতে হতে পারে।

ম্যাচ শুরুর আগেও থাকছে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। মার্কিন গায়িকা জেনিফার হাডসন জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি মঞ্চে দেখা যেতে পারে টম ক্রুজ, লরা পাউসিনি, রব্বি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু ফুটবল নয়, গ্ল্যামার, সঙ্গীত ও বিনোদনের এক ঐতিহাসিক আয়োজন হিসেবেও স্মরণীয় হয়ে থাকতে চলেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor