Thursday, April 16, 2026
HomeScroll‘অভিষেক নন্দীগ্রামে দাঁড়ালে প্যান্ট খুলে পেটাব’, বিজেপি নেতার কুকথায় বিতর্ক
Bjp Leader Prolay Paul

‘অভিষেক নন্দীগ্রামে দাঁড়ালে প্যান্ট খুলে পেটাব’, বিজেপি নেতার কুকথায় বিতর্ক

'নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন অভিষেক' সুকান্তের এই কথাতেই বিতর্কের সূত্রপাত

নন্দীগ্রাম:  “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নন্দীগ্রামে (Nandigram) দাঁড়ালে প্যান্ট খুলে পেটাব’ গণতান্ত্রিকভাবে প্যান্ট খোলা হবে! গো হারা হেরে বাড়ি যাবে’। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের (Bjp Leader Prolay Paul) কুকথায় রাজনীতি মহলে বিতর্ক। ‘আসন্ন বিধানসভায় নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন অভিষেক! সুকান্ত মজুমদারের এই মন্তব্যই রাজনীতিতে বিতর্ক উসকে দেয়।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়াবেন। আর তাই ডায়মন্ডহারবার থেকে সমস্ত পুলিশ আধিকারিকদের পূর্ব মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন। ওঁর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবেন বলে খবর আছে। সুকান্ত মজুমদারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দেন। তিনি বলেন, দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল চাইলে নন্দীগ্রামে প্রার্থী হতে পারি! তারপরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়।

এই নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বিস্ফোরক মন্তব্য করেন। প্রলয় পাল বলেন ”আমরা তো সেই আশাতে আছি! বাংলা সিনেমায় দেখেন না, অভিনেতা জিৎ দৌড়াচ্ছে, তার পিছন পিছন গুন্ডারা ধাওয়া করছে। আমরা চাই ও চলে আসুক এখানে, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো, গো হারা হেরে বাড়ি যাবে। সে প্যান্ট খোলা নয়,গণতান্ত্রিকভাবে তার পিসি’কে হারিয়ে মাথায় চুনকালি লেপে কালীঘাট পাঠিয়েছি। এখানে এলেও প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেব।

আরও পড়ুন-  নবদ্বীপে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, শুরু রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, গত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রলয় পালকেই ফোন করেন, যা নিয়ে জোর চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গে টেনে প্রলয় পালের ইঙ্গিত উনি ভুল জায়গায় ফোন করেন। আমরা লোভ লালসার শিকার হই না। কিছুদিন পূর্বেই সুপ্রিম কোর্ট নন্দীগ্রামের ৪২ জন তৃণমূল নেতাকে শোকজ করে। তারপরেই অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজেপি। তবে অভিষেকের প্রার্থী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি যদি অভিষেক প্রার্থী হয় তবে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে। বিধানসভার বাকি এখনও বেশ কয়েক মাস। তবে বিধানসভা নির্বাচন যে নন্দীগ্রামে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ হতে চলেছে তাই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor