Sunday, May 17, 2026
HomeScrollঅপারেশন সিঁদুরের পর ‘অপারেশন শিব’

অপারেশন সিঁদুরের পর ‘অপারেশন শিব’

ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এবার অপারেশন শিব (Operation Shiv)। অমরনাথ যাত্রার (Amarnath Yatra) আগেই এবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হল গোটা চত্বর। পহেলগামে জঙ্গি হামলার (Terrorist attack in Pahalgam)  পর চলতি বছরে অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে যাত্রাপথে মোতায়েন করা হয়েছে, ৫০ হাজারেরও বেশি সেনা।

আগামী ৩রা জুলাই অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হচ্ছে। চলবে ৯ অগাষ্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার বরফে ঢাকা পথ বেয়ে শিবলিঙ্গের গুহা দর্শন করেন হাজার হাজার ভক্ত। ১৪ এপ্রিল থেকে যাত্রায় নাম নথিভুক্তের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, এবছর প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন ১৫০০০ ভক্তকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পরের কুম্ভ মহারাষ্ট্রে, চলবে টানা ২১ মাস! কবে শুরু পুণ্যস্নান?

২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার ঘটনা। ২৬ জন নিরীহ পর্যটকের ধর্মীয় পরিচয় জেনে জেনে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর জবাব অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। সিঁদুর অভিযানের পরই এবার অপারেশন শিব। অমরনাথ যাত্রা শুরুর আগেই কঠোর নিরাপত্তা বলয়ে মোড়া গোটা চত্বর।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot