HomeScrollফলতায় সকাল ৯টা পর্যন্ত পড়ল ২০.৪৭ শতাংশ ভোট
Falta Re-Election 2026

ফলতায় সকাল ৯টা পর্যন্ত পড়ল ২০.৪৭ শতাংশ ভোট

ফলতার ২৮৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ

ওয়েব ডেস্ক : ফলতায় (Falta) চলছে পুনর্নির্বাচন (Re-election)। সকাল ৭টা থেকে ফলতার ২৮৫ ভোটকেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কমিশনের (Election Commission) তথ্য বলছে, ফলতায় সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭ শতাংশ ভোট পড়ল। বেলা গড়াতে গড়াতে এই ভোটের হার আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত ২৯ এপ্রিল রাজ্যে শেষ হয়েছিল বিধানসভার ভোট। কিন্তু, ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে আতর, কালি, টেপ লাগানোর মতো এভিযোগ উঠেছিল। তার পর পুনর্নির্বাচনের দাবি তোলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। এর পর এই আসনের জন্য রিপোর্ট তলব করেছিল কমিশন। তার পর পুনর্নির্বাচনেরই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই ২১ মে ফলতায় শচলে পুর্নির্বাচন। আর ভোটগণনা হবে আগামী ২৪ মে (রবিবার)।

আরও খবর : ফলতায় চলছে পুনর্নির্বাচন, সকাল থেকে বুথে বুথে মানুষের ভিড়

বলে রাখা দরকার ফলতায় (Falta) এবার কোনও প্রতিদ্বন্দি নেই বললেই চলে। কারণে, সম্প্রতি তৃণমূলের (TMC) প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচনের লড়াইয়ে নেই বলে জানিয়েছেন। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে ফলতায় শান্তিপূর্ণই ভোট হচ্ছে বলেই। তবে সকাল থেকেই খোঁজ নেই তৃণমূল প্রার্থীর।

আর সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। এই নির্বাচনের জন্য ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ানও। সঙ্গে রয়েছে কুইক রেপন্স টিমও রাখা হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News