Friday, June 19, 2026
HomeScrollআগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা বাংলাদেশিদের

আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা বাংলাদেশিদের

কোচবিহার: দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে (Narayangan Border) বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়াল বিএসএফ (BSF)। সূত্র মারফত জানা গিয়েছে গিতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় যখন বিএসএফের তিন নং ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানরা, প্রহরা দিচ্ছিলেন ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশিরা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীরা। খেলা যাচ্ছে ঘটনা ছেড়ে প্রায় চার পাঁচ জন বিএসএফ সদস্য আহত রয়েছেন। তবে এই ঘটনা এবং আহতের বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনো কোনও কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় এসে টহল দিয়ে গিয়েছেন দিনহাটা থানার পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন: কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় সিআইএসএফ লজিস্টিক এবং পরিকাঠামোর সমীক্ষা

ওই এলাকায় বাড়তি ফোর্স মোতায়ন করছে বিএসএফ। উত্তেজনা সামাল দিতে চলছে মাইকিং। অপরদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সন্ধ্যে নেমে আসার সুযোগ নিয়ে ছড়া হচ্ছে পাথর ও বোমা। বিএসএফ তা প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। তুমুল উত্তেজনা রয়েছে। রাতে যাতে কোন অঘটন ঘটে তার জন্য ওই এলাকায় জোরালো আলোর ব্যবস্থা করছে বিএসএফ।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto