Friday, July 17, 2026
HomeScrollকমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন রেখা পাত্র! কী বললেন বিজেপি প্রার্থী? দেখুন
Rekha Patra

কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন রেখা পাত্র! কী বললেন বিজেপি প্রার্থী? দেখুন

বিজেপির প্রচারে বাধা, হুঁশিয়ারি সহ কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রাখা পাত্রর

উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে হিঙ্গলগঞ্জ কেন্দ্রে উত্তেজনা। এই আবহেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব হলেন বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। তিনি সরাসরি নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। রেখা পাত্রের অভিযোগ, নির্বাচন কমিশন আগে আশ্বাস দিয়েছিল যে তাদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলেই দাবি তাঁর।

বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, হিঙ্গলগঞ্জে তাঁদের কর্মী-সমর্থকদের নিয়মিতভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, যারা প্রচারে অংশ নিচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যদেরও ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “ইলেকশন কমিশন বলেছিল কেউ হুমকি বা গণ্ডগোল করতে পারবে না। কিন্তু সেই কথার বাস্তবায়ন কোথায়? হিঙ্গলগঞ্জে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে, তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছে।”

আরও পড়ুন: উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, পাহাড়বাসীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন?

রেখা পাত্র জানান, এই সমস্ত ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি পুনরায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। তাঁর আশা, কমিশন দ্রুত হস্তক্ষেপ করে এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot