Wednesday, July 22, 2026
HomeScrollস্পেশ্যাল ট্রেনে ভোটারদের রাজ্যে ফেরাচ্ছে বিজেপি! কী বলল তৃণমূল?
West Bengal Assembly Election 2026

স্পেশ্যাল ট্রেনে ভোটারদের রাজ্যে ফেরাচ্ছে বিজেপি! কী বলল তৃণমূল?

পদ্ম শিবিরের দাবি, রাজ্যে ভোটারদের ফেরাতে ইতিমধ্যেই মোট ৮৭টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে

[h_news]

পশ্চিম মেদিনীপুর: বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা। ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। এবার ভোটের আগে ভিনরাজ্যে কর্মরত বাঙালি ভোটারদের বাড়ি ফেরাতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি (BJP)। জানা গিয়েছে, গুজরাতের (Gujarat) সুরাতের উদনা স্টেশন থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত একটি স্পেশাল ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে।

সূত্রের খবর,, পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকার বহু মানুষ কাজের সূত্রে গুজরাত সহ দেশের নানা প্রান্তে থাকেন। ভোটের সময় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের মধ্যেই যাত্রীদের জন্য খাবার ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: আজ বিকেলে ‘ফাইনাল লিস্ট’! ভোট দিতে পারবেন কি না, জানাবে কমিশন

দাসপুর বিধানসভার বিজেপি নেতা প্রশান্ত বেরা জানান, শুধু গুজরাত নয়, দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার মানুষ এবারের নির্বাচনে অংশ নিতে ফিরছেন। তাঁর কথায়, “সবাই পশ্চিমবঙ্গে আসছে পরিবর্তনের লক্ষ্যে।” বিজেপি সূত্রে আরও দাবি করা হয়েছে, সারা রাজ্যে ভোটার ফেরাতে ইতিমধ্যেই মোট ৮৭টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশিষ হুদাইত বলেন, “এভাবে পরিযায়ী শ্রমিকদের আনা তাঁদের অসম্মান করা। ওঁরা নিজেরাই গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। শুভেন্দু বাবু মেদিনীপুর বা বাঙালি মানুষকে চেনেন না।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99