Sunday, July 26, 2026
HomeBig newsহাসিমারায় শিশু মৃত্যুর ঘটনায় ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari

হাসিমারায় শিশু মৃত্যুর ঘটনায় ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : হাসিমারায় (Hasimara) শিশু মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃত শিশুর পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মূলত, ওই শিশু আলিপুরদুয়ারের (Alipurduar) হাসিমারা (Hasimara) ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা। বাড়িতে আসা এক আত্মীয়কে ছাড়তে পরিবারের লোকেদের সঙ্গে বড় রাস্তায় গিয়েছিল সে। জানা গিয়েছে, ফেরার সময় চার বছরের ওই শিশুকন্যা। প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল।

আরও খবর : পাহাড়ে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার

এর পর খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অবশেষে প্রায় তিন কিলোমিটার দূরে সাতালি চা বাগানের নর্দমা থেকে ওই শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছিল। এর পর তাঁকে নিয়েও যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, হাসিমারায় (Hasimara) অনেক অবৈধ বাড়ি গড়ে উঠেছে। সেই কারণে নর্দমার জল যেতে না পেরে তা পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে গিয়ে জমা হয়েছে। সেখানেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় ওই শিশুকন্যার। এই ঘটনার পর জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এবার মৃতার পরিবারের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99