Saturday, August 8, 2026
HomeScrollজার্মানিতে বাড়ির ছাদে ভেঙে পড়ল ছোট বিমান, মৃত্যু ২ জনের
Germany

জার্মানিতে বাড়ির ছাদে ভেঙে পড়ল ছোট বিমান, মৃত্যু ২ জনের

আবাসিক এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকাজ শেষে বিমানে থাকা দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ওয়েব ডেস্ক : জার্মানির (Germany) উত্তর-পশ্চিমাঞ্চলের গ্যান্ডারকেজি শহরে একটি ছোট ব্যক্তিগত বিমান ভেঙে (Plane Crash) পড়ল একটি বাড়ির ছাদে। শনিবারের এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই ব্যক্তির মৃত্যু (Death) হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

পুলিশ সূত্রে খবর, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি আবাসিক বাড়ির ঢালু ছাদে আছড়ে পড়ে। প্রথমে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও অন্য আরোহীকে নিখোঁজ বলে জানানো হয়। পরে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ধ্বংসাবশেষ সরানোর পর দ্বিতীয় ব্যক্তির দেহও উদ্ধার হয়।

আরও খবর : কানাডায় ভারতীয় তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

জানা যাচ্ছে মৃত দুই ব্যক্তি ব্রেমেনের বাসিন্দা। তাঁদের বয়স যথাক্রমে ৬৫ ও ৭৭ বছর। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। উদ্ধারকাজ শেষ হওয়ার পর তাঁদের ফের বাড়িতে ফিরতে দেওয়া হয়।

বিমানটি কেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor