Thursday, April 30, 2026
HomeBig news৪ মে গণনা, ইভিএম, স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের নিরাপত্তায় বাহিনীর সংখ্যা বাড়াল কমিশন
2026 West Bengal Assembly Election

৪ মে গণনা, ইভিএম, স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের নিরাপত্তায় বাহিনীর সংখ্যা বাড়াল কমিশন

গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন, ২৯৪ কেন্দ্রের মধ্যে কাউন্টিং চলবে ৮৭ কেন্দ্রে

ওয়েবডেস্ক- বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের ভোটপর্ব (2026 West Bengal Assembly Election)  মোটামুটি শান্তিতেই মিটেছে। এবার কমিশনের প্রধান লক্ষ্য ভোট গণনা (Vote Counting) । আগামী ৪ মে (4 May)  সেই দিন। সমস্তরকম ভাবে প্রস্তুত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) । ইভিএম, স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে কমিশন। আগে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

কমিশন সূত্রে খবর, সেই সংখ্যা বাড়ানো হচ্ছে। স্ট্রং রুম, ও গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েনের করা হয়েছিল, তার মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ,

১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি। প্রতিটি স্ট্রংরুম পাহারায় থাকছে ন্যূনতম ২৪ কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করা হয়েছে। এবার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে কমিশন। এ বার ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় গণনা করা হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১০৮টি।

রাজ্যের ২০২টি স্ট্রংরুমে ইভিএম সুরক্ষিত ভাবে রাখা আছে। স্ট্রংরুমগুলির পাহারায় আছে মোট ৬০৭ সেকশন কেন্দ্রিয় বাহিনী।

আরও পড়ুন— ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদল হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থী’র

রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্রের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩৩টি আসনের ভোট গোনা হবে আটটি কেন্দ্র থেকে। এর মধ্যে বারাসত কলেজ, বারাসত পিয়ারিচরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গোনা চলবে ১২টি কেন্দ্রে। কেন্দ্রগুলি হল ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সের স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউসের সিস্টার নিবেদিতা সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, ব্রতচারী বৃদ্ধাশ্রম হাই স্কুল, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ রয়েছে। কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলবে পাঁচটি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ় স্কুলে ভোটগণনা হবে। অপরদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির ৭টি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পংয়ের একটি আসনের গণনা হবে স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের চারটি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে। অপরদিকে কোচবিহারের ৯ আসনের গণনা হবে পাঁচ কেন্দ্রে, দার্জিলিংয়ের পাঁচ আসনের গণনা তিনটি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের ৯ আসনের গণনা হবে দুটি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মালদহের ১২টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা ৬ কেন্দ্রে, নদিয়ার ১৭টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হাওড়ার ১৬টি আসনের গণনা ৪টি কেন্দ্রে, হুগলির ১৮টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পুরুলিয়ার ৯টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, বাঁকুড়ার ১২টি আসনের গণনা চলবে তিনটি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের গণনা হবে তিনটি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের ৯টি আসনের গণনা হবে দুটি কেন্দ্রে এবং বীরভূমের ১১টি আসনের গণনা তিনটি কেন্দ্রে হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188