Saturday, June 20, 2026
HomeScrollপানাগড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর! চাঞ্চল্য
Panagarh

পানাগড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর! চাঞ্চল্য

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়

ওয়েব ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আর জয়ের ইঙ্গিত মিলতেই খুশিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে পানাগড় (Panagarh) বাজারের বিভিন্ন প্রান্তে বিজেপির মিছিল বের হয়। সেই মিছিল থেকে পানাগড় বাজারে থাকা কংগ্রেসের (Congress) দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল।

জানা যাচ্ছে, দলীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ের ভেতরে থাকা রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছবি রাস্তায় ফেলে দেওয়া হয়। পাশাপাশি জরুরি নথিপত্র এবং দলীয় পতাকা ব্যানার ও পোস্টার সমস্ত কিছু দলীয় কার্যালয়ের বাইরে ফেলে দেওয়া হয় বলে খবর। কার্যালয়ের উপর বিজেপির (BJP) ঝান্ডা লাগিয়ে কার্যালয়ের মূল দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও খবর : জয়ের পরদিনই পঞ্চায়েতের অফিসে তালা, হিঙ্গলগঞ্জের বিশপুরে তপ্ত পরিস্থিতি

জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেসের (Congress) কর্মী সমর্থকরা। এরপরই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। তার পরেই কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে এই বিষয়ে জানানো হয় বলে খবর। এর পরেই কাঁকসা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি জানিয়েছেন, বাংলায় তৃণমূলের সরকারের পতন হওয়ার পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। তারা বিজেপি দলকে রাজ্যে স্বাগত জানিয়েছেন। কিন্তু বর্তমানে যেভাবে দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় এলাকায় এলাকায় তান্ডব করে বেড়াচ্ছে এটা কোনভাবেই তারা আশা করিনি। এছাড়া প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন, তৃণমূল সরকারে প্রশাসন যেভাবে দলদাসে পরিণত হয়েছিল। বর্তমানে রাজ্যে পরিবর্তন হয়ে সরকার বদল হয়েছে। রাজ্যে যাতে আগামী দিনে প্রশাসন প্রশাসনের ভূমিকায় আসুক সেই দাবি জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto