Saturday, July 25, 2026
HomeScrollগণতন্ত্রের উৎসবে সামিল হতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা
West Bengal assembly Election 2026

গণতন্ত্রের উৎসবে সামিল হতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা

মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন বিদেশ থেকে

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের উৎসবে (Bengal Election 2026) সামিল হয়েছেন সাধারণ মানুষ। এবার এই উৎসবে সামিল হতে এবার বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা (Delegates from abroad)। সরেজমিনে নির্বাচন খতিয়ে দেখতে শিলিগুড়ি (Siliguri) কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র খতিয়ে দেখলেন বিদেশ থেকে আসা প্রতিনিধিরা।

জানা গিয়েছে, নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া থেকে এসেছেন এই প্রতিনিধিরা। এই দেশগুলি থেকে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন। শিলিগুড়ি কলেজের ডিসিআরসি কেন্দ্রে ঢুকে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতা শোনেন তাঁরা। তবে ভারতের একটি ভোটে বিপুল পরিমাণ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিক থেকে যে সমস্ত সরকারি কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাঁদের দেখে অবাক হয়েছেন বিদেশি প্রতিনিধিরা।

আরও খবর : এই প্রথম একসঙ্গে ভোট দিল বৃহন্নলা সম্প্রদায়ের ছয়জন

এ নিয়ে নির্বাচন কমিশনের (Election) ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং বলেছেন, পশ্চিমবঙ্গ তার গণতন্ত্রের উৎসবের জন্য বিশ্বখ্যাত। গণতন্ত্রের এই বিশাল কর্মযজ্ঞ দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। তিনি আরও বলেছেন, ভোটের জন্য এদিন ভোটের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মযজ্ঞ খতিয়ে দেখার কথা। এদিন প্রতিনিধিরা সরাসরি বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে ভোটদানের প্রক্রিয়াও প্রত্যক্ষ করার কথা ছিল।

কমিশন সূত্রে খবর, নির্বাচন সম্পন্ন করার জন্য যে সমস্ত ব্যবস্থা করা হয়, এছাড়া যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা দেখে প্রভাবিত হয়েছেন বিদেশ থেকে আসা প্রতিনিধিরা। তাঁদের এই সফর ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তিকে বিশ্বে আরও উজ্জ্বল করবে বলেই অনেকে মনে করছেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99