Sunday, July 26, 2026
HomeScroll‘১৩২ বলছেন, বাকিগুলো নেবেন না কেন?’ প্রথ দফা মিটটেই তৃণমূলকে তোপ দিলীপ...
Dilip Ghosh

‘১৩২ বলছেন, বাকিগুলো নেবেন না কেন?’ প্রথ দফা মিটটেই তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের

খোশমেজাজে মর্নিং ওয়াকে বেরোলেন বিজেপি নেতা! কী বললেন দিলীপ ঘোষ?

পশ্চিম মেদিনীপুর: প্রথম দফার ভোটের পর খড়গপুরে চেনা ছন্দেই দিন শুরু করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মর্নিং ওয়াক সেরে প্রতিদিনের মতো খড়গপুর স্টেশনের সামনে চা ও খবরের কাগজ নিয়ে বসে পড়েন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম দফার ভোট নিয়ে একাধিক মন্তব্য করেন বিজেপি নেতা।

প্রথম দফার ভোট প্রসঙ্গে দিলীপের দাবি, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে তাঁর অভিযোগ, ভোটের ফলের আভাস পেয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) চাপে পড়ে গিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোলের সৃষ্টি করেছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা এবং দলীয় পতাকা ঘিরে অশান্তির অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন: ‘কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না,’ প্রথম দফা মিটটেই বিরাট মন্তব্য মোদির

আসন সংখ্যা নিয়ে তৃণমূলের বড় দাবিকে কটাক্ষ করে দিলীপ বলেন, “১৩২ বলছেন, বাকিগুলো নেবেন না কেন?”—এই মন্তব্যের মাধ্যমে ঘাসফুল শিবিরের জয়ের দাবি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, ইভিএম উদ্ধারের ঘটনায় সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিজেপি নেতা।

এদিকে ভোটারদের অংশগ্রহণের হারকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে (Election Commission) ধন্যবাদও জানান তিনি। তীব্র গরমে ভোট দিতে গিয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সতর্ক থাকার বার্তা দেন দিলীপ ঘোষ। ভবিষ্যতে এই পরিস্থিতি এড়াতে নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করারও দাবি জানান তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99