Tuesday, June 9, 2026
HomeScrollপুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর
Purulia

পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর

হাসপাতালে দালালরাজ বন্ধ করা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়া: হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় দালালরাজ বন্ধ করা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে মনিটরিং সিস্টেমে তদারকি, বেড ক্যাপাসিটি বাড়ানো, প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক, রোগী রেফারে রাশ টানা, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনার পর পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল (Purulia Government Medical College & Hospital) কর্তৃপক্ষের মধ্যেও তৎপরতা দেখা দিয়েছে। যাবতীয় পদক্ষেপ নিতে প্রস্তুতি শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্য কর্মীদের পরিচয়পত্র নিয়ে হাসপাতালে প্রবেশ, অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান সহ একাধিক বিষয়ে আলোকপাত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের উপরই বেশি নির্ভরশীল রোগী এবং রোগীর পরিবাররা। এই সুযোগে অনেকেই রোগীর পরিবারের কাছে অধিক ভাড়াও উসুল করে থাকেন।

পুরুলিয়া সদর হাসপাতালকে ২০২০ সালে রূপান্তরিত করা হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরফলে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই প্রান্তে দুটি ক্যাম্পাস রয়েছে। একটি রয়েছে পুরুলিয়া শহরে, অন্যটি রয়েছে শহর থেকে প্রায় ৮ কিমি দূরে হাতোয়াড়া গ্রামে। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাসে রয়েছে এমার্জেন্সি বিভাগ, প্রসূতি মা ও শিশুর বিভাগ। অন্যদিকে হাতোয়াড়া ক্যাম্পাসে রয়েছে আউটডোর পরিষেবা, অন্যান্য অপারেশন বিভাগ এবং মেডিক্যাল পঠনপাঠনও হয় ওই ক্যাম্পাসে। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি ৬ বছর হতে চললেও এখনও এই হাসপাতালে নেই এমআরআই, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, অপারেশনের ক্ষেত্রে নেই ইকোকার্ডিওগ্রাফি। ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হয় রোগী ও রোগীর পরিবার পরিজনদের। জটিল রোগ বা আপৎকালীন দুর্ঘটনায় অবস্থা গুরুতর হলেই অন্যত্র রেফার করে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে অনেকেই ছুটেন বেসরকারি হাসপাতালের দিকে।

আরও পড়ুন:আজ বিকেলেই ভিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা, তাণ্ডব চালাবে কালবৈশাখী!

অনেকক্ষেত্রে জটিল রোগের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের রাঁচি, জামদেশপুর গিয়ে থাকেন বহু রোগীর পরিবার। অথবা অনেকেই উন্নত চিকিৎসার জন্য গিয়ে থাকেন দক্ষিণের বিভিন্ন রাজ্যে।জেলাবাসীর দাবি, পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নাতিকরণ হোক এবং যাবতীয় চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হোক। এখন দেখার বর্তমান রাজ্য সরকার পুরুলিয়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কি পদক্ষেপ নেয়!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d