Thursday, July 2, 2026
HomeScrollরাতারাতি ‘পার্টি অফিস’ থেকে মন্দির! বামনখালিতে তৃণমূল-বিজেপি সংঘাতে চড়ল রাজনৈতিক উত্তাপ
Gangasagar

রাতারাতি ‘পার্টি অফিস’ থেকে মন্দির! বামনখালিতে তৃণমূল-বিজেপি সংঘাতে চড়ল রাজনৈতিক উত্তাপ

ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত। এরই মাঝে গঙ্গাসাগরের (Gangasagar) বামনখালিতে তৃণমূলের (TMC) একটি পার্টি অফিস রাতারাতি মন্দিরে বদলে যাওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বামনখালির ওই তৃণমূল কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে আচমকাই দেখা যায়, সেখানে পুজোর আয়োজন চলছে। স্থানীয়দের দাবি, রাতারাতি কার্যালয়টি ‘বড় ঠাকুর’ ও ‘শ্যামা মন্দিরে’ রূপান্তরিত হয়েছে।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার ‘আশ্রয়ে’ বাংলাদেশি অনুপ্রবেশকারী!

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জোর করে তাদের পার্টি অফিস দখল করে মন্দির বানিয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় দলের কর্মী-সমর্থকেরা সেখানে যেতে পারছেন না বলেও দাবি শাসকদলের।

অন্যদিকে বিজেপির দাবি, নির্বাচনের পর তৃণমূল কর্মীরাই স্বেচ্ছায় ওই কার্যালয়ের চাবি তাদের হাতে তুলে দেন। পরে বিজেপি সেটি নিজেদের দখলে না রেখে স্থানীয় মানুষের হাতে তুলে দেয়। স্থানীয় পুজো উদ্যোক্তাদের বক্তব্য, এলাকার দুটি স্কুলের পাশে দীর্ঘদিন ধরেই একটি মন্দির তৈরির দাবি ছিল। আগে রাজনৈতিক কারণে কেউ মুখ খুলতে পারেননি, এখন সাধারণ মানুষের উদ্যোগেই মন্দির গড়ে উঠেছে বলে দাবি তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO