Friday, June 12, 2026
HomeScrollসীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু, মালদহে স্বেচ্ছায় জমি দিচ্ছেন কৃষকরা
Maldah

সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু, মালদহে স্বেচ্ছায় জমি দিচ্ছেন কৃষকরা

হবিবপুর ব্লকের একাধিক গ্রামে শুরু হয়েছে জমি অধিগ্রহণ

মালদহ: নতুন সরকার গঠনের পর ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হল মালদহে (Maldah)। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর (BSF) হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকায়। ইতিমধ্যেই মালদার হবিবপুর ব্লকের একাধিক গ্রামে প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের তোড়জোড় শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, গত তিন দিন ধরে হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় ভূমি সমীক্ষা ও জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর-সহ একাধিক এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার ‘আশ্রয়ে’ বাংলাদেশি অনুপ্রবেশকারী!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার বহু কৃষকই স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে এসেছেন। সরকারি ন্যায্যমূল্যের বিনিময়ে জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্রেও স্বাক্ষর করছেন তাঁরা। কৃষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। কারণ, বেড়া না থাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এসে ফসল কেটে নিয়ে যাওয়া, গবাদি পশু চুরি করে পাচার করার মতো ঘটনা ঘটাচ্ছিল বলে অভিযোগ।

কৃষকদের একাংশের দাবি, সীমান্তে কাঁটাতার তৈরি হলে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই চুরি ও অনুপ্রবেশের ঘটনাও অনেকটাই কমবে। তাই সরকারের এই সিদ্ধান্তে তাঁরা খুশি বলেও জানিয়েছেন।

হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক স্বপন তরফদার জানান, রাজ্য সরকারের নির্দেশ মেনেই সীমান্তে কাঁটাতারের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। কৃষকরা স্বেচ্ছায় জমি দিচ্ছেন, ফলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে বলেই আশা প্রশাসনের। জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হলেই সিপিডাব্লুডি কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d