HomeScrollমন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! গঙ্গারামপুরের ঘটনায় শিউরে উঠছে...
Gangarampur

মন্দিরের ভিতরে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে বসে স্বামী! গঙ্গারামপুরের ঘটনায় শিউরে উঠছে গোটা এলাকা

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বুধবার সকালে এমন এক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা, যা দীর্ঘদিন মনে রাখবেন তাঁরা। স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে রিন্টু ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ওয়েব ডেস্ক : সকালবেলার পরিচিত পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। গঙ্গারামপুরের নারায়ণপুর এলাকায় একটি মন্দিরে রিন্টু ঘোষকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ তাঁর কোনও নড়াচড়া না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। ভিতরে উঁকি দিতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। অভিযোগ, তাঁর হাতে ছিল স্ত্রী সীমা সরকারের কাটা মুন্ডু এবং অন্য হাতে ধারালো কাটারি। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।

ঘটনার সূত্রপাত বাড়ির ভিতরেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উদ্ধার হয়েছে সীমার মুণ্ডবিহীন দেহ। কীভাবে এবং ঠিক কখন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। যদিও সেই বিবাদের সঙ্গে খুনের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আরও খবর :  তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মী ও পরিবারের উপর হামলার অভিযোগ! সন্দেশখালিতে কাঠগড়ায় দলেরই নেতারা

রিন্টু আগে সরকারি বাসে কন্ডাক্টরের কাজ করতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরে সেই পেশা ছেড়ে দেন। কিছুদিন ছোটখাটো ব্যবসাও করেছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার ছিল। ঘটনার পর এলাকায় শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বক্তব্যও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News