Tuesday, March 24, 2026
HomeBig newsবাংলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? মঙ্গলে বৈঠকে বসছে কমিশন
Central Force

বাংলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? মঙ্গলে বৈঠকে বসছে কমিশন

বাংলা ছাড়াও ভোটমুখী পাঁচ রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক করবে কমিশন

ওয়েবডেস্ক-  ভোটের (2026 Assemble Election) ডঙ্কা বেজে গেছে। তৈরি সব রাজনৈতিক দলগুলি। সুষ্ঠু, অবাধ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর শুনানি পর্বে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Forces)  মোতায়েন নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission) । মঙ্গলবারই দিল্লির নির্বাচন সদনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্যে কত দফায় ভোট হবে, সেই অনুযায়ী কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এর পরেই ঘোষণা হবে ভোটের নির্ঘন্ট।

ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। উপস্থিত থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলা ছাড়াও ভোটমুখী পাঁচ রাজ্যের সিইওদের বৈঠক করবে কমিশন।

এসআইআর পর্বে একাধিক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই মুহূর্তে সুষ্ঠু ভোট করানোটাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। কমিশন সূত্রে খবর, বিগত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতার নির্যাস নিয়েই কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেটি ঠিক হবে। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে বেশ কয়েকটি তথ্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, স্পর্শকাতর বুথগুলির দিকে অতিরিক্ত নজর দেওয়া হবে। কড়া নিরাপত্তার পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-  ভোটের আগে রাজ্যপালের ইস্তেহার! রাষ্ট্রপতির দরবারে সি ভি আনন্দ বোস

শেষ বিধানসভা বা লোকসভা নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে এমন জায়গায় কী ভাবে বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েও আলোচনা হবে। আলোচনা বিশেষ নজর থাকবে সাম্প্রদায়িক ও জাতিভিত্তিক উত্তেজনা, নির্বাচনকে কেন্দ্র করে দাঙ্গা হয়েছে এই রকম এলাকা। কমিশনের নজরে রয়েছে অপরাধপ্রবণ উত্তেনা পূর্ণ এলাকা সহ মাওবাদী উপদ্রুত এলাকা। অশান্তি, গোলযোগ, হাঙ্গামা, পুনর্নির্বাচন হয়েছে, এই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে জোর দেওয়া হয়েছে।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot