Saturday, June 6, 2026
HomeScroll'মদের দোকান বন্ধ করতে বলিনি', জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
Manoj Kumar Agarwal

‘মদের দোকান বন্ধ করতে বলিনি’, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

এক্সাইজ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন মনোজকুমার আগরওয়াল

ওয়েব ডেস্ক : ২৩ এপ্রিল বাংলায় হতে চলেছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। কিন্তু, নিয়মের অনেক আগে থেকেই গোটা রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে মদের দোকান। যা নিয়ে জোর চর্চা চলছে। এর মাঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) জানালেন, এ বিষয়ে তিনি নাকি কিছু জানেনই না।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, যে সব জায়গায় ভোট রয়েছে, সেগুলিতে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে। বৃহস্পতিবার যে ১৫২টি আসনে ভোট হবে। সেখানেও ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ হওয়ার কথা। কিন্তু তা সত্বেও গোটা রাজ্যে অনেক আগে থেকে কেন বন্ধ করা হল মদের দোকান? এ নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন মনোজ আগরওয়াল।

আরও খবর : বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা কমিশনের! মামলা গড়াল হাইকোর্টে

এই বিষয়টি শুনে তিনি অবাক হয়েছেন বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বিষয়টি নিয়ে এক্সাইজ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি এই নির্দেশ দেননি বলে দাবি করেছেন।

মূলত, আসন্ন ভোটের আগে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার মধ্যে প্রথম ফার তিন দিন আগে ও দ্বিতীয় দফার ৯ দিন আগে মদের দোকান বন্ধ করা হয়েছে। কিন্তু এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। কিন্তু, এমন নির্দেশ সম্পর্কে কিছুই জানেন না বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal) ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini