Monday, June 8, 2026
HomeScrollভোট গণনার দিনেও কালবৈশাখীর ছোবল! দুপুরের পর ঝড়-বৃষ্টিতে ভিজবে রাজ্য
Weather Update

ভোট গণনার দিনেও কালবৈশাখীর ছোবল! দুপুরের পর ঝড়-বৃষ্টিতে ভিজবে রাজ্য

সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

কলকাতা: ভোট মিটেছে, এবার নজর গণনায়। তবে ৪ মে-র আবহাওয়াও যেন রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে অস্থির হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, গণনার দিনেও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি থেকে রেহাই মিলবে না (Rain Forecast)। বরং দুপুরের পর থেকেই বাড়বে কালবৈশাখীর দাপট (Weather Update)।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। ফলে গণনার দিন বাইরে বেরোলে সতর্কতা জরুরি বলেই মনে করাচ্ছেন আবহবিদেরা।

আরও পড়ুন: আমায় ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুম থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ৪ মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৬ মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। মাঝেমধ্যে তার দাপট কিছুটা কমলেও ফের বাড়বে। অন্য দিকে, উত্তরবঙ্গে ৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমেছে। আকাশ মেঘলা, মাঝে মাঝেই বৃষ্টি। আবহবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েক দিন জারি থাকবে।

প্রসঙ্গত, গণনার দিনের উত্তেজনার মাঝেও প্রকৃতির মেজাজ যে খামখেয়ালিই থাকবে, তা স্পষ্ট। ছাতা আর সতর্কতা। দুটিই তাই সঙ্গী করাই বুদ্ধিমানের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188