Wednesday, July 22, 2026
HomeScrollবর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দক্ষিণ-উত্তরবঙ্গে
West Bengal Weather Update

বর্ষা এল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দক্ষিণ-উত্তরবঙ্গে

শনিবার ভিজবে কলকাতা, রয়েছে ঝড়ের পূর্বাভাস, বৃষ্টি হলেও কি গরম কমবে?

[h_news]

কলকাতা: উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ (Monsoon Entry) করেছে অনেক আগে। এবার নির্ধারিত সময়ের আগে শুক্রবার বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে (Monsoon Entry South Bengal)। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির (Heavy Rainfall Forecast) সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু প্রশ্ন একটাই, বৃষ্টি হলেও কি গরম কমবে? যদিও হাওয়া অফিস বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুনের মধ্যে। এ বছর দুদিন দেরিতে বর্ষার আগমন হলেও আবহাওয়াবিদদের মতে, এটি স্বাভাবিক সময়ের মধ্যেই পড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে ওইসব অঞ্চলের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বাংলা জুড়েই এখন বর্ষা। পুরুলিয়ার কিছু অংশ বাদে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রয়েছে। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে ধানবাদ হয়ে গিয়েছে। বাংলা ছাড়াও বিহারের আরও বেশি অংশে এবং ঝাড়খণ্ড ওড়িশার কিছু অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি, দক্ষিণবঙ্গে বর্ষা এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি চলবে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোনও কোনও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধিরও আর তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ

কলকাতায় কি আজ বৃষ্টি হবে?

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ হালকা মেঘলা। রোদের তেজ প্রায় নেই বললেই চলে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে গুমোট ভাব। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতায় (Kolkata Rainfall Forecast)।শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতায়।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ (Monsoon Entry North Bengal) করেছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। নতুন সপ্তাহেও অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সর্বত্র। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামী সাতদিন। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99