Sunday, July 12, 2026
HomeScrollঅসমের জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান
IAF Plane Crash

অসমের জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

দুর্ঘটনায় দু'টুকরো হয়ে যায় বিমান, ল্যান্ডিংয়ের পর পুড়ে ছাই বিমান

ওয়েব ডেস্ক: অসমের জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (Assam IAF Plane Crash)। ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানটি (Indian Air Force AN-32 Aircraft) অবতরণের পর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনায় দু’টুকরো হয়ে যায় বিমান। ঘটনাটি জোরহাট বিমানঘাঁটির ভিতরেই ঘটেছে। দমকল বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানে থাকা পাইলট ও অন্যান্য কর্মীদের অবস্থা সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। ভারতীয় বিমান বাহিনী় ঘটনার তদন্ত শুরু করেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করা হচ্ছে।

রৌরেয়া বিমানঘাঁটির কাছে অবতরণের সময়েই দুর্ঘটনার মুখে পড়ে ট্রান্সপোর্ট জেটটি। শনিবার সকালে বায়ুসেনার ওই বিমানটি জোড়হাট এয়ারবেসে ল্যান্ডিংয়ের পরই সেটিতে আগুন লেগে যায়।বিমানের মুখের অংশটি দুমড়ে মুচড়ে যায়। পিছনে লেজের অংশটি তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই এমার্জেন্সি রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। খোঁজ করা হচ্ছে বিমানটির ব্ল্যাক বক্সের।ঠিক কেন দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বুকিংয়ে বড় বদল! IRCTC-র নতুন ওয়েবসাইট ঘোষণা রেলমন্ত্রীর

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বায়ুসেনার AN-32 একটি পণ্য পরিবাহী বিমান। সেনা, অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য এএন-৩২ ব্যবহার করে বায়ুসেনা।এটি বিশেষভাবে উঁচু জায়গায় ওড়ার, গরম আবহাওয়া এবং প্রতিকূল পরিস্থিতির জন্য ডিজাইন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী ১৯৮০-এর দশক থেকে এএন-৩২-কে কার্গোর একটি প্রধান অংশ হিসেবে বজায় রেখেছে। ভারতীয় বায়ুসেনার পণ্য পরিবহণের অন্যতম মাধ্যম ওই রুশ প্রযুক্তিতে তৈরি টুইন-ইঞ্জিন বিমানটি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto