HomeScrollনিম্নচাপ সরে কমবে বৃষ্টি, শনিবারও একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা
Weather

নিম্নচাপ সরে কমবে বৃষ্টি, শনিবারও একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : বর্ষার (Monsoon) দাপটের মধ্যেই নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি (Rain) চলছে। কখনও হালকা, কখনও মুষলধারে বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। তবে এবার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে এগিয়েছে। ফলে আগামী দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাবে। অন্যদিকে, বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : গ্যাসের ই-কেওয়াইসির মেয়াদ বাড়ল, ২৩ অগস্ট পর্যন্ত মিলল সময়

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও এখনই বৃষ্টির দাপট কমছে না। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সোমবার পর্যন্ত এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News