HomeScrollডায়মন্ড হারবার পুরসভায় বড় ভাঙন, একযোগে পদত্যাগ ৮ তৃণমূল কাউন্সিলরের
Diamond Harbour

ডায়মন্ড হারবার পুরসভায় বড় ভাঙন, একযোগে পদত্যাগ ৮ তৃণমূল কাউন্সিলরের

ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে

ওয়েব ডেস্ক : ডায়মন্ড হারবার পুরসভায় (Diamond Harbour Municipality) বড়সড় রাজনৈতিক ধাক্কা। একযোগে পদত্যাগ করলেন ৮ জন তৃণমূল কাউন্সিলর (TMC Councilors)। সোমবার দুপুরে তাঁরা ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র (Resignation letter) জমা দেন। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, পুরসভার মেয়াদ শেষ হতে এখনও প্রায় ৮ মাস বাকি থাকতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কাউন্সিলররা (Councilors)। পদত্যাগের পর তাঁরা অভিযোগ করেন, ডায়মন্ড হারবার এলাকায় বেআইনি নির্মাণ, একের পর এক পুকুর ভরাট এবং তোলাবাজির মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তাঁরা।

আরও খবর : জগদ্দল স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা

পদত্যাগী কাউন্সিলরদের (Councilors) বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা নতুন সরকারের কাছে দাবি জানাতে চান। সেই সঙ্গে তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়েও কটাক্ষ করেন তাঁরা। যদিও তাঁদের মধ্যে কেউ কেউ দাবি, বিজেপির কোনও চাপ বা বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাঁরা পদত্যাগ করেননি।

বর্তমানে ডায়মন্ড হারবার পুরসভায় (Diamond Harbour Municipality)-এর ১৬টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। এর মধ্যেই পদত্যাগ করেছেন ২ নম্বর ওয়ার্ডের মঞ্জু মণ্ডল, ১১ নম্বর ওয়ার্ডের অলোক হালদার, ৯ নম্বর ওয়ার্ডের স্বপন দাস, ১৬ নম্বর ওয়ার্ডের দেবকী হালদার, ৮ নম্বর ওয়ার্ডের মৃদুল হালদার, ৭ নম্বর ওয়ার্ডের তমাল হালদার, ১ নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু হালদার এবং ১৩ নম্বর ওয়ার্ডের অমিত সাহা। একসঙ্গে ৮ জন কাউন্সিলরের পদত্যাগে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News