Saturday, July 11, 2026
HomeScroll'আমাদের হাতে সময় খুবই কম...', শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন...
Teaching Job Seekers

‘আমাদের হাতে সময় খুবই কম…’, শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন ‘আমরা আশ্বস্ত’

জনতার দরবার থেকে বেরিয়ে কী বললেন চাকরিহারা সুমন বিশ্বাস ?

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) এসে দেখা করলেন বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের (Teaching JobSeekers Associations) মোট ৩৫টি সংগঠন। একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে দরবার করলেন তাঁরা। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বেরিয়ে তারা বলেন, ‘আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন।’ সোমবার বিজেপি দফতরের সামনে কয়েকশো চাকরিপ্রার্থী ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য দাবিপত্র নিয়ে তাঁরা ভিড় জমিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখতে হয় রাজ্য বিজেপি দফতরের গেট।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাস (Suman Biswas) বললেন, “এটুকুই বলব, আমরা সঠিক পথে আছি। সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। কোনও আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু, এটাও সত্য আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন। নেতাজি ইনডোরে প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা প্ল্যান, এ-বি-সি-ডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইনডোরে স্বপ্নের, সত্যির, বেঁচে থাকার, দুর্নীতির-বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন। বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন।সুমন বিশ্বাস ২০১৬ এর ২৬ হাজার বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন আজ। যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর দাবিতে জনতার দরবারে উপস্থিত ছিলেন চাকরিহারাদের বেশ কয়েকটি সংগঠন।

আরও পড়ুন:জনতার দরবারে এসে শুভেন্দুকে নালিশ ভবানীপুরের অশীতিপর বৃদ্ধের

চাকরিহারা সদস্যদের প্রতিনিধি দুই শিক্ষক বলেন, “আশা করছি, এবার ভাল কিছু হবে। আগের মুখ্যমন্ত্রী, কেন এমনকি আমলাদের কাছেও দাবি জানিয়ে পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রী শুনলেন আমাদের সব কথা। তিনি জানিয়েছেন কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। আদালত ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা মারফত সমস্যা সমাধানের চেষ্টা করব এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।কারিগরি শিক্ষা ব্যবস্থায় পুনরায় স্থায়ী নিয়োগ চালু করার আর্জি জানান মলয় সিংহ রায়। তাঁর অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির কারণে ১৫ বছর নিয়োগ হয়নি। স্থায়ী পদ অস্থায়ী হয়ে গিয়েছে। সুচিত্রা দে রাজ্যের কিছু চাকরিতে অনাথদের সংরক্ষণ পুনরায় চালু করার আর্জি জানান শুভেন্দুকে। তাঁর অভিযোগ, রাজ্যের কিছু চাকরির ক্ষেত্রে অনাথদের জন্য সংরক্ষণ তুলে দেওয়া হয়েছে। ফলে অনেককেই চাকরি পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto