HomeScrollপুরভোট নিয়ে তৎপর রাজ্য নির্বাচন কমিশন, জেলাশাসকদের সঙ্গে হচতে চলেছে জরুরি বৈঠক
Municipal Election

পুরভোট নিয়ে তৎপর রাজ্য নির্বাচন কমিশন, জেলাশাসকদের সঙ্গে হচতে চলেছে জরুরি বৈঠক

আইনি জটে ইভিএম ও সিসিটিভি ফুটেজ আটকে থাকলেও ভোটের প্রস্তুতিতে প্রশাসনিক বৈঠক ডাকল কমিশন

ওয়েব ডেস্ক : রাজ্যে বকেয়া পুরসভাগুলির নির্বাচন (Municipal Election) নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission)। বুধবার বেলা ১১টায় কমিশনের দফতরে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যে সব পুরসভা ও পুরনিগমে ভোট বাকি রয়েছে, সেই জেলাগুলির প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

তবে ভোটের (Vote) প্রস্তুতির মধ্যেই রয়েছে আইনি জটিলতা। মঙ্গলবার হাইকোর্টে কমিশনের তরফে জানানো হয়েছে, একাধিক নির্বাচনী মামলা বিচারাধীন থাকায় বহু ইভিএম এবং ভোটের সিসিটিভি ফুটেজ আটকে থাকায় অবিলম্বে ভোট ঘোষণার ক্ষেত্রে বড়সড় বাধা তৈরি হয়েছে।

রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগমে এখনও নির্বাচন বাকি। কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়ির মতো পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছাড়াও উত্তরবঙ্গ ও পাহাড়ের একাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। বালি, ডোমকল, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো পুরসভাতেও নির্বাচন বকেয়া রয়েছে।

আরও খবর : ভাগাড়-কাণ্ডের স্মৃতি উসকে বাদুড়িয়ায় ফের পচা মাংস! নামকরা রেস্তোরাঁয় হানা, উদ্ধার কিলো কিলো মাংস

কমিশন সূত্রে খবর, আইনি জটিলতা কাটিয়ে ইভিএমগুলি দ্রুত মুক্ত করা সম্ভব হলে জেলাশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটের দিনক্ষণ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে। মঙ্গলবার কমিশন জানিয়েছে, রাজ্যে মোট ২৬টি নির্বাচনী মামলা এখনও বিচারাধীন।

এর মধ্যেই কলকাতা, হাওড়া, দুর্গাপুর এবং শিলিগুড়ি পুরনিগমের আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। ফলে সীমানা ও আসন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতিও পুরভোটের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বুধবারের জেলাশাসকদের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News