HomeBig newsরাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা
Neelam Meena

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা

এই আইএএস অফিসার এর আগেও অনেক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গর (West Bengal) নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) হলেন নীলম মিনা (Neelam Meena)। মনোজকুমার আগরওয়ালের (Manoj Kumar Agarwal) পর এবার তাঁকেই এই দায়িত্ব নিয়ে আসা হল। জানা গিয়েছে, এই আইএএস অফিসার এর আগেও অনেক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন।

১৯৯৮ ব্যাচের এই আইএএস অফিসার ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ছিলেন উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসেবে। সঙ্গে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। এর মধ্যে ছিল প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, ব্যক্তিগত সচিব, জেলা কালেক্টর ও ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব সহ আকাধিক গুরুত্বপূর্ণ পদ।

আরও খবর : লেকটাউনে হাওয়ায় দুলছিল মেসি মূর্তি, সরিয়েই ফেলা উচিত, দাবি ঠিকাদারের

এদিকে মনোজ অগরওয়াল পশ্চিমবঙ্গে নতুন মুখ্যসচিব হওয়ার পর মুখ্য নির্বাচন আধিকারিকের পদ ফাঁকা ছিল। নতুন মুখ্য নির্বাচন আধিকারিক বাছাইয়ের জন্য তিনটি নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। জানা গিয়েছে নীলম মিনা ছাড়া তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসুর নামও পাঠানো হয়েছিল দিল্লির নির্বাচন সদনে। এর পরেই রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নেওয়া হয় ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনাকে (Neelam Meena)।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ আগরওয়াল। তার আগে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু, তাঁকে এখন রাজ্যের মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে তাঁর ছেড়ে দেওয়া জায়গায় এবার মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা (Neelam Meena)।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News