HomeScrollদুপুরেই কলকাতায় নেমে এল রাত, প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে
Rain

দুপুরেই কলকাতায় নেমে এল রাত, প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে

হুগলি ও হাওড়াতেও মুষলধারে বৃষ্টি হয়েছে

ওয়েব ডেস্ক : কয়েক সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে কলকাতায় (Kolkata) হল স্বস্তির বৃষ্টি (Rain)। এদিন দুপুরেই যেন রাত নেমে এসেছে শহরে। সঙ্গে চলছে বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়। এই বৃষ্টির ফলে সাধারণ মানুষ অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal) বেশ কয়েকদিন গরমে পুড়েছে। সূর্যের পাশাপাশি বাতাসে আদ্রতার কারণে অস্বস্তি অনেকটাই বেড়েছিল। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা তেমন মেলেনি। তবে শুক্রবার কালো হয়ে আসে আকাশ। তার পরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।

আরও খবর : ফের চালু হতে পারে একাধিক বাসরুট! পরিবহনে গতি আনতে বিরাট নির্দেশ শুভেন্দু সরকারের

এদিন কলকাতার পাশাপাশি হুগলি ও হাওড়াতেও মুষলধারে বৃষ্টি (Rain) হয়েছে। নদিয়ার কল্যাণী ও হরিণঘাটাতেও ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এদিন প্রথমে প্রবল ঝড় শুরু হয়েছিল। তার পরেই ঝেপে নামে বৃষ্টি। এর জন্য যান চলাচল সামান্য ব্যাহত হলেও কোনও বড় ধরণের সমস্যা হয়নি বলেই খবর।

এদিকে বলে রাখা দরকার, শুক্রবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওযা দফতর। সঙ্গে ঝড়ের আশঙ্কা ছিল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টা মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News