Monday, May 18, 2026
HomeBig news'শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে', অভিযোগ মমতা'র
Mamata Banerjee

‘শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে’, অভিযোগ মমতা’র

'সবচেয়ে বড় দুরাচারী বিজেপি', বললেন মমতা

ওয়েব ডেস্ক : আগামী ২৩ এপ্রিল রাজ্যে হতে চলেছে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তাঁর আগে কমিশনের নজরে নাকি ৮০০ তৃণমূল কর্মী। তাঁদেরকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা তৃণমূল কংগ্রেসের (TMC)। সোমবার মুরারাইয়ের খান ক্রিকেট গ্রাউন্ড থেকে এ নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘অনেককে গ্রেফতারের পরিকল্পনা করেছে। লিস্ট আমি পেয়ে গিয়েছি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। শুধু তৃণমূলকে টার্গেট করেছে। এই বীরভূম থেকে এক নেতা লড়ছে। কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। ভদ্রতা করে নাম বলছি না। সবচেয়ে বড় দুরাচারী বিজেপি।’’

আরও খবর : কংগ্রেস কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল বাড়ির পাঁচিল

এই আশঙ্কা থেকে এদিন প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি ও দ্রুত শুনানির আবেদন। মামলা দায়ের করার পর আগামী বুধবার শুনানি।

ঠিক কী কারণে এই গ্রেফতারির আশঙ্কা, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের মুখে এই খবরে তুঙ্গে রাজনৈতিক চাঞ্চল্য। সূত্রের খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে পুলিশ ও বিএলও-র মাধ্যমে এই গ্রেফতারির পরিকল্পনা করা হয়েছে। এই ঘটনায় ফের উত্তপ্ত হবে রাজ্য রাজনীতি বলেই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণে লক্ষ্যে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সম্ভাব্য “troublemakers” বা গণ্ডগোল পাকাতে পারে এমন কর্মীদের চিহ্নিত করেছে। এদিকে শাসকদলের অভিযোগ ‘বিজেপির (BJP) প্ররোচনায়’ সব কাজ হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot