Wednesday, July 22, 2026
HomeScrollকংগ্রেস কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল বাড়ির পাঁচিল
Explosion Farakka

কংগ্রেস কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল বাড়ির পাঁচিল

ভোটের মুখে বিস্ফোরণে কেঁপে উঠল ফরাক্কা

[h_news]

​ওয়েব ডেস্ক: ফরাক্কায় কংগ্রেস কর্মীর (Explosion Congress Leader Residence Farakka) বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযোগ, কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুত করে রাখা বোমা ফেটেছে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়নসুখ ১৩৬ নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতে এদিন সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়িতে রাজমিস্ত্রিরা দেওয়াল গাঁথুনির কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোনে আগে থেকেই কয়েকটি বোমা রাখা ছিল, যা আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জি সহ বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তবে বিস্ফোরণের ঘটনার পর থেকেই সাইমুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পলাতক। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:ভোটের আগে সাগরে অশান্তি! তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য

ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফরাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার জানিয়েছে কংগ্রেসকে। কংগ্রেসের বুথ সভাপতির ঘরে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী।এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা মজুত করে রাখছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99