Tuesday, July 21, 2026
HomeScrollভোটের আগে সাগরে অশান্তি! তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য
South 24 Pargana

ভোটের আগে সাগরে অশান্তি! তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য

ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে ছড়াল উত্তেজনা

[h_news]

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাগরদ্বীপ (Sagardwip)। চক ফুলডুবি এলাকায় তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে ছড়াল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে লাগানো একাধিক ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। শুধু তাই নয়, এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে রাখা দুটি সাইকেল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখা নেই! ‘এম পি নিখোঁজ’ পোস্টার ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ায়

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্রসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার, তদন্তে ঠিক কী তথ্য উঠে আসে এবং এর নেপথ্যে কারা জড়িত।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot