HomeBig news৭.৪ মাত্রার ভূমিকম্প জাপানে! জারি সুনামির সতর্কতা
Earthquake

৭.৪ মাত্রার ভূমিকম্প জাপানে! জারি সুনামির সতর্কতা

ভয়াবহ ভূমিকম্প জাপানে, জারি করা হল সতর্কতা

ওয়েব ডেস্ক : ভয়াবহ ভূমিকম্প (Earthquake) জাপানে (Japan)। সোমবার দেশের স্থানীয় সময় ৪টে ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয়। জাপানের উত্তর-পূর্বে তোহোকু অঞ্চলে এই কম্পন হয়েছে বলে খবর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। এর জেরে সেখানে জারি করা হল সুনামির সতর্কতা (Tsunami warning)। তবে এখনও পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সানরিক উপকূলের কাছ এই ভূমিকম্পের (Earthquake) কেন্দ্রস্থল ছিল বলে জানা যাচ্ছে। এর জেরে সে দেশের উত্তর-পূর্ব বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে বলে খবর। এই ভূমিকম্পের জেরে ৩ মিটার উচ্চ সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। জাপানের ইওয়াত ও হোক্কাইডোতে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর : ‘নিজের সন্তানও রক্ষা পেল না’! আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে মৃত ৮ শিশু

এদিকে জানা যাচ্ছে, সুনামির (Tsunami) ঢেউ উপকূলীয় এলাকার দিকে আসতে শুরু করেছে। সেই এলাকাগুলি থেকে সাধারণ জনগণকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এছাড়াও সতর্ক করা হয়েছে যে, ঢেউ পূর্বাভাসের চেয়ে আগে বা পরে আসতে পারে এবং প্রত্যাশার চেয়েও উঁচু হতে পারে।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প (Earthquake)-সক্রিয় দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত। আর বছরে সাধারণত প্রায় ১,৫০০টি কম্পন অনুভূত হয় এই দ্বীপপুঞ্জে। বিশ্বের মোট ভূমিকম্পের ১৮ শতাংশ এখানেই ঘটে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News