HomeBig newsআজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বিকেলের পর ভিজতে পারে কলকাতাও
Weather Update

আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বিকেলের পর ভিজতে পারে কলকাতাও

বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে

ওয়েব ডেস্ক : প্রচণ্ড গরম। সঙ্গে ঘাম ও অস্বস্তি। কয়েকদিন ধরে এর জেরে জেরবার দক্ষিণবঙ্গে (South Bengal) মানুষ। তবে আবহাওয়া দফতর আরও খারাপ খবর শোনাল। চলতি সপ্তাহে এই গরম বজায় থাকবে বলে জানিয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। তবে আজ রাজ্যের বেশ কিছু জালেতা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে গরম হলেও উত্তরবঙ্গে (North Bengal) একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

এদিকে কলকাতার (Kolkata) আকাশ সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে। গুমোট ভাবও বজায় রয়েছে। যার ফলে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ থেকে ৬৪ শতাংশের আশেপাশে থাকবে।

আরও খবর : রাজ্যের পরবর্তী CEO কে হবেন? তালিকায় নাম ৩ জনের, দেখুন বিগ আপডেট

বুধবার বিকেলের দিকে নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়বৃষ্টি (Rain) দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে পর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কেরলে বর্ষা ঢুকবে আগামী ২৬ মে।

আর দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকলেও উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া একদম বিপরীত। দার্জিলিং থেকে মালদা পরযন্ত একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পাঁচ জেলাতে হতে পারে ভারী বৃষটিপাত। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News