Monday, August 17, 2026
HomeScrollহেলিকপ্টার থেকে রোড শো, মঙ্গলকোটে সায়নী ঝড়!
Purba Bardhaman

হেলিকপ্টার থেকে রোড শো, মঙ্গলকোটে সায়নী ঝড়!

হুড খোলা গাড়িতে বিশাল রোড শো করেন সায়নী

পূর্ব বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোটে (Mangolkote) চরমে উঠল রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেসের (TMC) তারকা সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh) রবিবার বিকেলে নিগন ফুটবল মাঠে হেলিকপ্টারে অবতরণ করে সরাসরি জনসংযোগে ঝাঁপিয়ে পড়েন।

নিগন থেকে কৈচর পর্যন্ত হুড খোলা গাড়িতে বিশাল রোড শো করেন তিনি। রাস্তার দু’ধারে ভিড় জমায় দলীয় কর্মী-সমর্থকরা, স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কৈচর বাজারে দাঁড়িয়ে গাড়ির উপর থেকেই জনতার উদ্দেশ্যে সায়নী বলেন, “অচলদা ছাড়া এখানে সবকিছু অচল হয়ে যাবে। ৫০ হাজার ভোটে জিততে হবে।”

আরও পড়ুন: গরমের মাঝে ‘আগাম বর্ষা’র ইঙ্গিত! কলকাতায় কবে নামবে বৃষ্টি?

তিনি আরও বলেন, “এটা শুধু ভোট নয়, বাংলাকে বাঁচানোর লড়াই! ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার লড়াই। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে একজোট থাকার বার্তাও দেন তিনি। বহিরাগত নেতাদের কটাক্ষ করে সায়নী বলেন, “ভোটের আগে এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যাবে, পরে আর দেখা মিলবে না। কিন্তু মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেসই।”

প্রচারের মাঝেই জনপ্রিয় গানের সুরে জনতার সঙ্গে গলা মেলান সাংসদ। “দিদিকে হৃদ মাঝারে রাখিবো, যেতে দেবো না” এই স্লোগানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। শেষে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বাংলা বিরোধী শক্তিকে হটাতে হবে। মোদি হটাও, বিজেপি হটাও, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।”

এদিনের রোড শো ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ভোটের আগে শেষ মুহূর্তের এই প্রচার যে মঙ্গলকোটের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor