HomeScrollতৃণমূল নিশ্চিহ্ন শান্তিপুর পৌরসভায়! একসঙ্গে ইস্তফা ২১ কাউন্সিলরের, পড়ে রইলেন শুধু ২...
Shantipur

তৃণমূল নিশ্চিহ্ন শান্তিপুর পৌরসভায়! একসঙ্গে ইস্তফা ২১ কাউন্সিলরের, পড়ে রইলেন শুধু ২ বিজেপি

ফলে পুরসভায় কার্যত তৃণমূলের কোনও নির্বাচিত কাউন্সিলরই আর রইলেন না।

ওয়েব ডেস্ক : চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ইস্তফার পর এবার শান্তিপুর (Shantipur) পৌরসভায় একসঙ্গে পদত্যাগ করলেন ২১ জন তৃণমূল কাউন্সিলর (TMC Councilors)। ইমেলের মাধ্যমে দলীয় কার্যালয় থেকে তাঁদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে খবর। ফলে পুরসভায় কার্যত তৃণমূলের কোনও নির্বাচিত কাউন্সিলরই আর রইলেন না।

চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের পদত্যাগের পরদিনই এই বড় সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা (TMC Councilors)। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা এবং ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত ঘোষ অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। এর আগে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগরের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে শান্তিপুর পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন মাত্র দু’জন। ১ নম্বর ওয়ার্ডের মহানন্দ বিশ্বাস এবং ১০ নম্বর ওয়ার্ডের বলরাম ঘোষ। দু’জনই বিজেপি কাউন্সিলর। এর জেরে পুরসভার প্রশাসনিক পরিস্থিতি কার্যত নজিরবিহীন সংকটের মুখে পড়েছে।

আরও খবর : অন্নপূর্ণার ₹৩,০০০ এখনও ঢোকেনি? আগের দুই কিস্তি পেয়েও কেন আটকে গেল টাকা, জানুন কী করবেন

কেন একসঙ্গে ইস্তফা? পদত্যাগী কাউন্সিলরদের দাবি, সাফাইকর্মীদের বেতন দিতে না পারা-সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনিক ব্যর্থতা তৈরি হয়েছিল। সেই ব্যর্থতার দায় স্বীকার করেই তাঁরা পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের রাজনৈতিক আনুগত্য অটুট থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

রাজ্যে সরকার পরিবর্তনের পর এতদিন কেন তাঁরা বিরোধিতায় সরব হননি, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন পদত্যাগী কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, নতুন সরকারকে কাজ করার জন্য ১০০ দিন সময় দেওয়া প্রয়োজন বলেই তাঁরা অপেক্ষা করেছিলেন। পাশাপাশি পুরসভার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তেও সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। পদে না থাকলেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কাউন্সিলররা।

[youtube-feed feed=1]
Read More

Latest News