Monday, June 1, 2026
HomeScroll১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
Vande Bharat Sleeper Train

১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?

এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে!

ওয়েব ডেস্ক : বন্দে ভারতের স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) উদ্বোধনী যাত্রাকে কেন্দ্র করে মালদা টাউন স্টেশনে (Malda Town Station) সাময়িকভাবে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern railway)। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হবে বন্দে ভারতের স্লিপার ট্রেনের। সেই কারণে ১৬ ও ১৭ জানুয়ারি মালদা ডিভিশনের বেশ কিছু বেশ কিছু ট্রেনের নির্ধারিত প্ল্যাটফর্মে বদল আনা হয়েছে।

রেরেল তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ জানুয়ারি শিয়ালদহ–মালদা টাউন গৌড় এক্সপ্রেস, পাটনা–মালদা টাউন ইন্টারসিটি, দীঘা–মালদা টাউন এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কাটিহার–হাওড়া এক্সপ্রেস, শিলচর–তিরুবনন্তপুরম অ্যারোনাই এক্সপ্রেস-সহ একাধিক ইন্টারসিটি ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে স্টেশনের ৩, ৫, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে। অর্থাৎ এই স্টেশনগুলিতে ট্রেনগুলি এসে দাঁড়াবে।

অন্যদিকে, উদ্বোধনের দিন ১৭ জানুয়ারি নিউ জলপাইগুড়ি–দীঘা পাহাড়ি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, ব্রহ্মপুত্র মেল, শতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মালদা টাউন–হাওড়া ও মালদা টাউন–কিউল ইন্টারসিটি, মালদা টাউন–সুরাট এক্সপ্রেস এবং সাইরাং–আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের ক্ষেত্রে ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত হয়েছে।

আরও খবর : দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি মালদা স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাওড়া থেকে গুয়াহাটি (Guwahati) পর্যন্ত এই ট্রেন চলবে। জানা যাচ্ছে, বন্দে ভারতের (Vande Bharat) ৩এসি কামরায় প্রতি কিলোমিটারে ভাড়া ধার্য করা হয়েছে ২.৪ টাকা। ২এসি কামরায় এই ভাড়া প্রতি কিলোমিটারে ৩.১ টাকা। আর ১এসিতে প্রতি কিলোমিটারে ভাড়া হল ৩.৮ টাকা। তবে বন্দে ভারত স্লিপার ট্রেনে ৪০০ কিলোমিটার পর্যন্ত নূন্যতম ভাড়া ৩এসি-তে ৯৬০ টাকা, ২এসি-তে ১২৪০ টাকা ও ১এসি-তে ভাড়া পড়বে ১৫২০ টাকা। তবে এর সঙ্গে যোগ হবে জিএসটিও। তবে বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্ম টিকিটই হবে। কোনও আরএসি বা ওয়েটলিস্টেড টিকিট থাকবে না।

মূলত হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত দূরত্ব ১০০০ কিলোমিটার। এই দূরত্ব পর্যন্ত ৩এসি-তে ভাড়া পড়বে ২৪০০ টাকা। ২এসি-তে পড়বে ৩১০০ টাকা। ১এসিতে পড়বে ৩৮০০ টাকা। একইভাবে ২০০০ কিলোমিটার যাওয়ার ক্ষেত্রে ৩এসি-তে ভাড়া পড়বে ৪৮০০ টাকা, ২এসিতে ৬২০০ টাকা এবং ১এসি-তে ৭৬০০ টাকা ভাড়া হবে। আর তিন হাজার কিলোমিটারের ক্ষেত্রে ৩এসি-তে ৭২০০, ২এসি-তে ৯৩০০ ও ১এসি-তে ১১ হাজার ৪০০ টাকা করে পড়বে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO