Friday, March 27, 2026
HomeScrollকুয়াশার দাপট, ধার কম শীতের!
Saraswati Puja Weather Update

কুয়াশার দাপট, ধার কম শীতের!

ভরা মাঘে উষ্ণ আবহেই বাণী বন্দনা

কলকাতা: ভরা মাঘেও কনকনে শীতের (Winter) দেখা নেই। সরস্বতী পুজোর (Saraswati Puja 2025) দিন রাজ্যজুড়ে শুষ্ক ও তুলনামূলক উষ্ণ আবহাওয়া (Saraswati Weather)। আগামী সাতদিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শীত কমলেও কুয়াশার দাপট থাকছেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত ঘন কুয়াশার প্রভাব থাকবে (Weather Update)।

শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোর ও সকালের দিকে কুয়াশা ঘন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে অবস্থান করছে। ফলে জেলায় জেলায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা নেই।

আরও পড়ুন: মহাকালধামের আদলে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল সিউড়ি। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.০২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে ঠান্ডা জায়গা ছিল মাঝিয়ান, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.০৬ ডিগ্রি। পাহাড়ে অবশ্য শীতের দাপট অব্যাহত। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.০৪ ডিগ্রি সেলসিয়াস। টানা ১ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ, এখনও কড়া শীত অনুভূত হচ্ছে সেখানে। চলতি মরশুমে দার্জিলিংয়ে বরফপাতও হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের স্থলভাগের উপর কোনও নিম্নচাপ নেই, বৃষ্টিরও সম্ভাবনা নেই। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। শনিবারও জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট চলবে। দক্ষিণবঙ্গে আগামী তিনদিন এক-দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

মাঘ মাসের শুরুতেই শীতের এই ভাটা অনেকের কাছেই শীত বিদায়ের ইঙ্গিত। যদিও আবহাওয়া দফতর এখনও আনুষ্ঠানিকভাবে শীত বিদায়ের ঘোষণা করেনি। তবে দক্ষিণবঙ্গে শীত বিদায়ের সুর শোনা গেলেও, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শীত আরও কিছুদিন দীর্ঘায়িত হবে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto