Thursday, July 2, 2026
HomeScrollপুরসভায় দুর্নীতির ফাইল খুলতেই পুলিশের জালে তৃণমূল নেত্রী, জেলার রাজনীতিতে হুলুস্থুল কাণ্ড
Coochbehar

পুরসভায় দুর্নীতির ফাইল খুলতেই পুলিশের জালে তৃণমূল নেত্রী, জেলার রাজনীতিতে হুলুস্থুল কাণ্ড

একই দিনে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ

কোচবিহার: পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস কাণ্ডে (Municipality Fake Building Plan Pass) ফের বড় পদক্ষেপ করল পুলিশ। শনিবার বিকেলে গ্রেফতার (Arrest) করা হল দিনহাটা পুরসভার (Dinhata Municipality) কর্মী তথা তৃণমূলের (TMC) প্রাক্তন মহিলা সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। এই ঘটনায় কোচবিহার (Coochbehar) জেলা রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চর্চা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই দিনে দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তবে পুলিশের অভিযান শুরু হওয়ার আগেই তিনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বলে খবর।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম প্রকাশ্যে আসে দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস কাণ্ড। সেই সময় একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে পুরসভায়। মোট ১৫টি অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে পুরসভার তরফে দিনহাটা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন পুরকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা না পড়ায় পরে জামিন পেয়ে যান তাঁরা।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানে গ্রেফতার ২ তৃণমূল কর্মী!

তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের এই মামলার ফাইল খোলা হয়। তদন্তে গতি আসতেই প্রথম বড় গ্রেফতারি হিসেবে মৌমিতা ভট্টাচার্যকে আটক করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো বিল্ডিং প্ল্যান অনুমোদনের সঙ্গে কারা কারা জড়িত ছিলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, পুরসভার ভিতরে কোনও বড় চক্র কাজ করত কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনের একাংশের মতে, তদন্ত যত এগোবে, ততই নতুন তথ্য সামনে আসতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO