Saturday, May 30, 2026
HomeBig newsতৃণমূল দিল্লি যাবে
Abhishek Banerjee

তৃণমূল দিল্লি যাবে

আগামীর লড়াই এঁদের বিসর্জন দেওয়ার লড়াই

ওয়েবডেস্ক-  ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে (2026 Assembly Election) পাখির চোখ করে বিজেপিকে (Bjp) একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বারুইপুর, বীরভূম, ইটাহার, মালদার পর আজ কোচবিহার (Cooch Behar) থেকে একই কায়দায় পদ্মশিবিরকে আক্রমণ শানালেন অভিষেক। এদিক কোচবিহারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কথা দিচ্ছই তৃণমূল দিল্লি যাবে। আজ মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলব, খালি ছবি সংবাদমাধ্যমে দেখবেন। রাতের ঘুম চলে যাবে।” এর পরেই তিনি হুঙ্কার দিয়ে বলেন, “এক-তৃতীয়াংশ মানুষ দিল্লি যদি যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে।”

অভিষেক আরও বলেন, “বাংলার মানুষ জবাব দেবে। চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। তাতে কোচবিহারের অবদান যাতে অন্যতম হয়, কোচবিহার যাতে দক্ষিণ ২৪ পরগনা, বা হুগলি, বর্ধমানের মতো দৃষ্টান্ত স্থাপন করে, আপনাদের নিশ্চিত করতে হবে। এরপর রীতিমতো হুঙ্কারের সুরে তৃণমূল নেতা বলেন, “আগামীর লড়াই এঁদের বিসর্জন দেওয়ার লড়াই।”

আরও পড়ুন-  “বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে,” হুঙ্কার অভিষেকের

একই সঙ্গে এসআইআর নিয়ে ফের চাঁচাছোলা ভাষায় বিঁধলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অনন্ত মহারাজ থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ শানালেন তিনি। মঞ্চ থেকেই সুর চড়িয়ে বলেন, যারা নোটিস পেয়েছেন সকলের নাম যেন ভোটার তালিকায় থাকে, সেটা তৃণমূলের সর্বস্তরের কর্মীদের নিশ্চিত করতে হবে। আর যাঁর লাইনে দাঁড়িয়ে শুনানিতে নির্বাচন কমিশনের
অপরিকল্পিত এসআইআরের কারণে কষ্ট পাচ্ছেন, আমি তাঁদের বলব ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আগামীতে এরা নির্বাচনের সময় যেন একটাও ভোট না পায়।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO