HomeScrollএকটি যন্ত্রের জন্য রক্ষা পেল ৭ প্রাণ! কয়লাডাস্ট বোঝাই ট্রাকের ধাক্কা সামলে...
Truck-Mounted Attenuator

একটি যন্ত্রের জন্য রক্ষা পেল ৭ প্রাণ! কয়লাডাস্ট বোঝাই ট্রাকের ধাক্কা সামলে বড় দুর্ঘটনা রুখল অ্যাটেনুয়েটর

জাতীয় সড়কে কাজ চলাকালীন পিছন থেকে সজোরে ধাক্কা ট্রাকের, প্রাণে বাঁচলেন তিন পুলিশকর্মী-সহ চার শ্রমিক

ওয়েব ডেস্ক : জাতীয় সড়কে চলছিল কাজ। রাস্তার উপর দাঁড়িয়ে ছিল ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর লাগানো একটি গাড়ি। ঠিক সেই সময় পিছন দিক থেকে সজোরে এসে গাড়িটিতে ধাক্কা মারে কয়লাডাস্ট বোঝাই একটি ট্রাক। সংঘর্ষের তীব্রতা ছিল যথেষ্ট। কিন্তু গাড়িতে লাগানো বিশেষ সুরক্ষা যন্ত্রের কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাতজন। ঘটনাটি জয়পুর বিলের।

ধাক্কার সম্পূর্ণ অভিঘাত নিজের উপর নিয়ে নেয় ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর। ফলে গাড়ির সামনে ও আশপাশে থাকা কর্মীরা প্রাণে বেঁচে যান। এই সাতজনের মধ্যে ছিলেন তিনজন পুলিশকর্মী এবং চারজন শ্রমিক। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা।

আরও খবর :  সাড়ে ৩৫০ বছরের ঐতিহ্য! দুর্গাপুরের আমরাই গ্রামে আজও পূজিত হয় কল্যাণীর সেই অলৌকিক কলস

সড়কে নির্মাণ বা মেরামতির কাজ চলাকালীন কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রুতগতির যানবাহন চলাচলের রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। জয়পুর বিলের এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটরের মতো সুরক্ষা সরঞ্জাম কতটা কার্যকর হতে পারে। একটি বিশেষ যন্ত্রই এদিন সাতটি প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News