HomeScrollসপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
Weekend Weather Alert

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট

কলকাতা: বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক সময় পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত (Weather Update)। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। সপ্তাহান্তে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি অক্ষরেখা জম্মু থেকে দেহরাদুন ও বারাণসী হয়ে নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে বাংলা! উত্তর-দক্ষিণে সতর্কতা

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

সপ্তাহান্তে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিনে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কবার্তা নেই। তবে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকবে। ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News