Tuesday, March 24, 2026
HomeBig newsমমতার মামলায় আজ সুপ্রিম কোর্টে কী কী হল? জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

মমতার মামলায় আজ সুপ্রিম কোর্টে কী কী হল? জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি: মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) বঙ্গবাসীর হয়ে কথা বলার জন্য এসআইআর মামলার (SIR Case) শুনানিতে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁচ মিনিট সময় চেয়ে নেন বিচারপতিদের কাছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি।” আর বক্তব্যের শেষে বললেন, “দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।”

এক মুখ্যমন্ত্রী নিজে সর্বোচ্চ আদালতে সওয়াল-জবাব করছেন, স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা এমনিতেই বিরল ও ঐতিহাসিক। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যাতে সাধারণ মানুষের জন্য ছিল একের পর এক আর্জি এবং অভিযোগ। সবটা শুনে সুপ্রিম কোর্টের বেঞ্চ ফের সোমবার এই মামলার শুনানির দিন হিসেবে ধার্য করেছে। দু’পক্ষকেই দেওয়া হল নোটিস।

আরও পড়ুন: ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে শুরুতেই কী কী বললেন মমতা?

এদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে, এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে। পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃত ভাবে নিশানা করা হয়েছে। যা করতে দু’বছর লাগে, সেটা দু’মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে।

মামলা শুনে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে, এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না-দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে। সোমবার আবার শুনানি হবে।

এদিকে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সাংবাদিকদের বলেন, “মমতার দায়ের করা মামলার শুনানি হয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করেছন৷ বিচারপতিরা বলেছেন প্রয়োজনে মমতাকে আরও বেশি সময় দেওয়া হতে পারে৷ মমতা দু’টি বিষয় নিয়ে কথা বলেছেন৷ তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়ে আসার বিষয়টিও হয়েছে৷”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot