Thursday, April 23, 2026
HomeScrollট্যাব জালিয়াতির পর এবার আবাসের টাকা গায়েব! তৎপর প্রশাসন

ট্যাব জালিয়াতির পর এবার আবাসের টাকা গায়েব! তৎপর প্রশাসন

কলকাতা: কয়েকদিন আগেই রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির খবর সামনে আসে। জালিয়াতি চক্রে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। আর এবার আবাসের টাকা গায়েবের ঘটনা সামনে আসছে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ।

প্রশাসনের তরফ থেকে জেলা শাসকদের পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা সাইবার জালিয়াতের হাত থেকে বাঁচাতে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি অফিসের নাম করে যদি কেউ ওটিপি অথবা ব্যাঙ্ক সংক্রান্ত অ্যাকাউন্ট নম্বর চায় তাহলে তা কোনভাবেই যেন প্রদান না করেন কোন ব্যক্তি। পাশাপাশি, নির্দেশিকায় বলা হয়  আধার কার্ড নম্বরও যেন প্রদান না করেন কোন ব্যক্তি। যদি গ্রাহকদের কোন প্রয়োজন হয় তারা যেন সরকারি দফতরে গিয়ে যোগাযোগ করেন, নির্দেশিকায় জানানও হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

উল্লেখ্য, প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হচ্ছে আবাস যোজনার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আবাসের টাকা গায়েব হওয়ায় প্রতারিতরা ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তারা। আর তারপরেই রাজ্যের তরফ থেকে গ্রহণ করা হল এই পদক্ষেপ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker