Wednesday, February 11, 2026
Homeবিনোদনরফির ক্যালেন্ডারে শিশুদের 'দিল কানেকশন'

রফির ক্যালেন্ডারে শিশুদের ‘দিল কানেকশন’

মোহাম্মদ রফির জন্মবার্ষিকী তে রফির কিছু হৃদয়স্পর্শী গানের কথা পাশাপাশি বিভিন্ন মুডের ছবি নিয়ে একটি ক্যালেন্ডার প্রকাশ পেতে চলেছে। ক্যালেন্ডারটির নামকরণ করা হয়েছে ‘রফি অ্যান ইটারনাল দিল কানেকশন’। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ‘ড্রাইভ হৃদয়া’ অনুষ্ঠানে ক্যালেন্ডারটি প্রকাশ পেতে চলেছে। এই অনুষ্ঠানের মূল থিম হল ‘হৃদয়’। উদ্যোক্তাদের কথা অনুযায়ী ই র‍্যালি শুধুমাত্র একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয় তার চেয়েও বেশি কিছু। এবছর এটি ষষ্ঠ সিজনে পড়বে। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চাশটি ছোট সুপার হিরোদের হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জীবন বাঁচাতে এই উদ্যোগ।
সেই কারণেই এই ক্যালেন্ডারটিও অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনুষ্ঠানের উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে এবং এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ “ড্রাইভ হৃদয়া” সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল।এই বছর আগামী ১৯ জানুয়ারি, ২০২৫ স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভ হৃদয়া কার রেলি।

হৃদয়ার চেয়ারম্যান সুরজিৎ কালা বলেন, “আমাদের লক্ষ্য হল যতগুলো সম্ভব আন্ডার প্রিভিলেজড শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখা, এবং এই উদ্যোগের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো। এটি শহরের অন্যতম বড় গাড়ির সমাবেশ কারণ এই বছরও দুই শতাধিক গাড়ি অংশগ্রহণ করছে।”

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast