Friday, April 17, 2026
HomeScrollহাসপাতালে আক্রান্ত চিকিৎসক ও পুলিশ কর্মী, গ্রেফতার ৫

হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ও পুলিশ কর্মী, গ্রেফতার ৫

কাটোয়া: চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ। তা থেকেই অশান্তির সূচনা। রোগীর পরিজনদের হাতে আক্রান্ত চিকিৎসক (Doctor attacked) ও পুলিশ কর্মী (Super Speciality Hospital Attack Police)। ঘটনায় জখম ৪ থেকে ৫ জন পুলিশ কর্মী। পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরে সুপার স্পেশালিটি হাসপাতালের (Purba Bardhaman Super Speciality Hospital) ঘটনা। বৃহস্পতিবার রাতে বর্ধমান অনাময় হাসপাতালে রোগীর চিকিৎসার গাফিলতি তুলে, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের উপর হামলা চালাল রোগীর পরিজনেরা। বাধা দিতে গেলে মারধর করা হয়েছে পুলিশকর্মীদের। পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় মামলা রুজু করেছেশক্তিগড় থানা। শুক্রবার সকালে নয়জনকে গ্রেফতার করা হয় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। বর্ধমান আদালতে তোলা হয়েছিল ধৃত নয় জনকে। পুলিশ সূত্রে খবর সাত দিনের পুলিশ রিমাইন্ড চাইবে শক্তিগড় থানার পুলিশ।

আরও পড়ুন: “সবাই সন্তান নিয়ে ফিরছে…”, আক্ষেপ নিয়ে বাড়ি ফিরলেন সন্তানহারা মা

সূত্রের খবর, শক্তিগড় থানার স্বত্বিপল্লীর একজন যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর পরিজনরা চিকিৎসা পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন। বেপরোয়া লোকজন চড়াও হয় হাসপাতালের চিকিৎসকদের উপর। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর তারা হামলা চালায়। হাসপাতালেও চলে ভাঙচুর। ঘটনায় ৫ জন পুলিশকর্মী জখম হয়েছেন। একজন পুলিশকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ও শক্তিগড় থানার পুলিশ বাহিনী।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor