Wednesday, April 15, 2026
HomeScrollফের ব্যর্থ রোহিত-যশস্বী, মুম্বইকে টানলেন ‘লর্ড’ শার্দূল

ফের ব্যর্থ রোহিত-যশস্বী, মুম্বইকে টানলেন ‘লর্ড’ শার্দূল

ওয়েব ডেস্ক: লাল বলে ফের ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) মুম্বইয়ের হয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে আউট হলেন ৩৫ বলে ২৮ করে। ৮০ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল দুটি চার এবং তিনটি ছয়। মনে হচ্ছে, লাল বলের ম্যাচে সাদা বলের খেলার অনুশীলন নিচ্ছেন তিনি।

তরুণ তারকা যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) বড় রান করতে ব্যর্থ। প্রথম ইনিংসে ৪ রানে এলবিডব্লু হওয়ার পর শুক্রবার ৫১ বলে ২৬ করে প্যাভিলিয়নে ফিরলেন। টেস্ট দলের দুই ওপেনারকেই আউট করলেন যুধবীর সিং। অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane) এবং শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) ফের হতাশ করেছেন। আইপিএলে সাড়া ফেলে দেওয়া শিবম দুবে শূন্য করেছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ১ নম্বর বনাম ২ নম্বর

যশস্বী-রোহিতের ওপেনিং জুটিতে ১৩.৪ ওভারে ৫১ করে মুম্বই। এরপর উইকেট পড়তে থাকে অনবরত। গতবারের রঞ্জি চ্যাম্পিয়নদের ১০১ রানে সাত উইকেট চলে যায়। কিন্তু দিনের শেষে ওই সাত উইকেটেই ২৭৪ রানে শেষ করল মুম্বই, জম্মু-কাশ্মীরের থেকে এগিয়ে রয়েছে ১৮৮ রানে।

এই অসাধ্য সাধন করলেন ‘লর্ড’ শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ১৭টি বাউন্ডারির সাহায্যে ১১৯ বলে অপরাজিত ১১৩ করেছেন তিনি। শার্দূলকে যোগ্য সঙ্গত করেছেন তনুশ কোটিয়ান। তিনি ১১৯ বলে ৫৮ করে অপরাজিত আছেন তিনি, মেরেছেন পাঁচটি চার। দুজনে মিলে অষ্টম উইকেটে গড়লেন অপরাজিত ১৭৩ রানের পার্টনারশিপ। মুম্বই এই ম্যাচ জিতলে তার কৃতিত্ব এই পার্টনারশিপেরই, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99