Saturday, August 8, 2026
HomeBig newsভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সাসপেন্ড হওয়া দুই চিকিৎসক

ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সাসপেন্ড হওয়া দুই চিকিৎসক

কলকাতা: স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিক্যালের (Midnapore Medical College) সাসপেন্ড হওয়া দুই চিকিৎসককে তলব ভবানী ভবনের (Bhawani Bhawan)। সিআইডির (CID) তরফে দুই চিকিৎসককে (CID Questions Two Suspended Doctors) সমন পাঠিয়ে ভবানী ভবনে ডাকা হয়েছিল। সিআইডি-র তলবে দুই চিকিৎসকই ভবনী ভবনে আসেন শুক্রবার। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, মেদিনীপুর মেডিক্যালের দুই সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক এবং দিলীপ পালকে তলব করা হয়েছিল। শুক্রবার দুই চিকিৎসকই ভবানী ভবন আসেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৭ জানুয়ারি প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। প্রসূতিকে বিষাক্ত স্যালাইন দেওয়া ও চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির অভিযোগ উঠেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিক্যালের মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার তদন্তের ভার দেন সিআইডির উপর। ঘটনার তদন্তভার মুখ্যমন্ত্রীই তুলে দিয়েছেন সিআইডি-র হাতে। ঘটনার তদন্তভার পাওয়ার পরই সিআইডির প্রতিনিধি দল মেদিনীপুর মেডিক্যালে গিয়েছিল। সংগ্রহ করেন ওই স্যালাইনের নমুনাও। জিজ্ঞাসাবাদ করা হয় কর্তব্যরত নার্স, চিকিৎসকদের। এবার তদন্তে আরও গতি আনতে সাসপেন্ডেড চিকিৎসকদের ডাকা হল সিআইডি-র সদর দফতর ভবানীভবনে।

আরও পড়ুন: ফের শুভেন্দু-সুকান্ত দ্বন্দ্ব? তুমুল তরজা

দিলীপ পাল, হিমাদ্রি নায়েক নামে মেদিনীপুর মেডিক্যালের দুই চিকিৎসককে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। অভিযোগ, ঘটনার দিন তাঁরা ডিউটি ছিলেন কি না, তা জানার চেষ্টা করছে সিআইডি। অভিযোগ, ঘটনার দিন এই দুই চিকিৎসকেরই ডিউটি ছিল মেডিনীপুর মেডিক্যালে। কিন্তু তাঁরা আসেননি। সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor